Welcome to Gazipur Cantonment Board Girls’ High School


১। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে শ্যামলে-শ্যামল, সবুজে-সবুজ, পললে পল্লবীতে, শাল-পিয়ালে আচ্ছাদিত গাজীপুর ক্যান্টনমেন্ট
বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়, গাজীপুর জেলার একটি অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকালীন বিদ্যালয়ের জমির পরিমান
২.০০ একর। এ শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা একদিনে রচিত হয়নি। পরিকল্পিত ধারাবাহিক পরিক্রমণের মাধ্যমে বিদ্যালয়টি
আজকের অবস্থানে উপনীত হয়েছে। স্বাধীনতার অব্যবহিত পরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা তার প্রাণ-চাঞ্চল্য ফিরে পায় এবং
ক্রমশ বাড়তে থাকে এর কলেবর। প্রয়োজনের পরিক্রমায় একটি স্বতন্ত্র প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা অপরিহার্য হয়ে পড়ে। তাই ০১
মে ১৯৭৪ সালে গাজীপুর ক্যান্টনমেন্ট প্রাথমিক বিদ্যালয় হিসেবে এর যাত্রা শুরু হয়। ১৯৯৬ সাল পর্যন্ত এটি বালক ও বালিকা
উভয়ের জন্য প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হয়ে আসছিল। ১৯৯৭ সালে ১ম থেকে ৫ম শ্রেণির সকল বালককে গাজীপুর
ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয় এবং গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল
ছাত্রীকে অত্র বিদ্যালয়ে প্রেরণ করা হয়। ফলে ১৯৯৭ সাল থেকে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখা হিসেবে
অত্র বিদ্যালয় পরিচালিত হয়। কিন্তু দূর থেকে পরিচালিত হওয়ায় প্রশাসনিক নানা সমস্যার সৃষ্টি হয়। কাজেই একটি স্বতন্ত্র
মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৪ সালে এটি গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড জুনিয়র বালিকা বিদ্যালয় হিসেবে বোর্ডের স্বীকৃতি
প্রাপ্ত হয় এবং ২০০৮ সালে এটি একটি স্বতন্ত্র মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে বোর্ডের স্বীকৃতি লাভ করে। প্রাজ্ঞবান
বিদ্যালয় পরিচালনা পর্ষদের আন্তরিক প্রচেষ্টার কারণে প্রতিষ্ঠার শুরু থেকেই প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট ও
এসএসসি পরীক্ষার কৃতিত্বপূর্ণ ফলাফল সবার দৃষ্টি আকর্ষণ করে। 


Notices
Facebook Page


Visitor Counter
  • Now Online Visitors : 0
  • Today Total Visitors : 000
  • Yesterday Total Visitors : 000
  • Weekly Total Visitors : 0000
  • Monthly Total Visitors : 0000
  • Grand Total Form 1 02 2019 : 00000
Contact Number

  • Any Queries : 01769044197
  • Any Complain: 01721193287
  • Gmail: gcbghs2010@gmail.com